[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির ফ্যাক্টরি, বিপুল ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৭:৪১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন ফ্যাক্টরির সন্ধান পেয়েছে পুলিশ।

সেখান থেকে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ক্যাম্প এলাকার একটি ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনের মধ্যে ককটেল তৈরির কাজ চলছিল।

ঘটনাটি তদন্ত করে দায়ীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর