[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৮:২৯ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলাচ্ছন্ন থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিনের বেলায় আকাশ আংশিক ও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২°C, বাতাসে আর্দ্রতা ছিল ৭৯%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫°C।

এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ দেশের সব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর