[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৯:১৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিনের মতো আজও নানা কর্মসূচি থাকায় চলাচলে বিড়ম্বনা হতে পারে।

তাই সকালে ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে।

গুলশানের হোটেল লেক ক্যাসলে সকাল ৯টায় শুরু হবে ‘রিজনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স কনফারেন্স’।
এতে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়’ শীর্ষক আলোচনাসভা।
এ আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ দুটি কর্মসূচি রয়েছে।

  • বেলা ১১টায় কূটনীতিক প্রোগ্রাম
  • দুপুর ১টায় ‘আমরা বিএনপি পরিবার’ শীর্ষক কর্মসূচি, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এসআর

সম্পর্কিত খবর