[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ৪:২৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এসআর

সম্পর্কিত খবর