[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৮:০৯ এএম

সংগৃহীত ছবি

প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। চলমান উত্তেজনার প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

গঠিত কমিটির সভাপতি করা হয়েছে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। সদস্য হিসেবে আছেন উপদেষ্টা আদিলুর রহমান খান, চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা দাবিগুলোর যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রদান করবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে। সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে একই দিনে (২৭ আগস্ট) দুপুরে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এসআর

সম্পর্কিত খবর