[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

সোমবার ঢাকার পূর্ব অংশে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ৮:৪১ এএম

সংগৃহীত ছবি

লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সোমবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশে ৯টি খালের নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না:

  • ডেমরা
  • শনির আখড়া ও সংলগ্ন এলাকা
  • টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদাল দোয়া, সানারপাড়, নিমাইকাশারি
  • নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ
  • রূপসী বাংলা হাসপাতাল, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা
  • ভাঙ্গা ব্রিজ, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য ভোক্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

এসআর

সম্পর্কিত খবর