[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৫ ৪:৩৩ এএম

সংগৃহীত ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে চলমান আন্দোলনে পুলিশ বাধা দিয়েছে।

দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া প্রার্থীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। তবে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে অভিযান চালায়।

পুলিশের হস্তক্ষেপে আন্দোলনস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া না গেলেও ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান, মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও সনদ না পাওয়ায় তারা ক্ষুব্ধ। দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 

এসআর

সম্পর্কিত খবর