[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, সংঘর্ষে আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন জিপিও লিংক রোডে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়। তবে পরদিনই হকাররা আবার সেখানে বসে পড়লে উত্তেজনা তৈরি হয়।


এ অবস্থায় শনিবার স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।


পরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর