[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ত্যাগ করল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ এএম

সংগৃহীত ছবি

নতুন কর্মসূচির ঘোষণা সামনে রেখে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ এলাকা ত্যাগ করেন।
এ সময় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নির্দেশনার কথা জানিয়ে এক নেতা উপস্থিত কর্মীদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচির ভিত্তিতেই আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।


শাহবাগ ত্যাগের সময় ডাকসুর নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানানো হয়।


এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় সতর্কতা জানানো হয়। ওই পোস্টে দাবি করা হয়, ক্ষমতাসীন দলের কর্মীরা সাধারণ মানুষের ভিড়ে মিশে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে।

পাশাপাশি শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগও তোলা হয়। এসব বিবেচনায় সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর