[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

স্ত্রী -তিন সন্তানসহ ৫ জনকে হত্যার পর পালিয়ে স্বজনদের ফেনে জানান ঘাতক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২৬ ১০:০০ এএম

সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার অভিযোগে ফোরকান মিয়া নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে গিয়ে স্বজনদের ফোনে ঘটনাটি জানান বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।


পুলিশ জানায়, ফোরকান মিয়া পরিবার নিয়ে স্থানীয় একটি বাসায় ভাড়া থাকতেন এবং প্রাইভেটকার চালকের কাজ করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়।


ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে তিনি আত্মীয়স্বজনকে ফোন করে হত্যার বিষয়টি জানান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাপাসিয়া পুলিশ। 

এসআর

সম্পর্কিত খবর