[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে আবারও গ্রেপ্তার আলোচিত সেই রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২০ এএম

আলোচিত রিয়াদকে ফের গ্রেফতার করে পুলিশ

রাজধানীর গুলশানে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হামলা ও বিশৃঙ্খলার ঘটনায় আলোচিত ছাত্রনেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে তাকে আরও তিনজনসহ আটক করা হয়।

অন্য গ্রেপ্তাররা হলেন— মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন শুনানির জন্য ১ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, বিকেলে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। অভিযোগ রয়েছে, রিয়াদ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে প্রক্টরের কক্ষে কথাকাটাকাটির সময় নির্জন সরদার বাঁধন নামে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করলে নাকের ওপর গুরুতর জখম হয়।


শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের আটক করে। ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।


গুলশান থানার সেকেন্ড অফিসার কাদের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত চলমান রয়েছে।


এর আগে ২০২৫ সালের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর