[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, একটি ঝুটের গুদামে আগুন লেগেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এসআর

সম্পর্কিত খবর