[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ১০:৪৪ এএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন।

সর্বশেষ চার বছর বয়সী শিশু জান্নাত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জান্নাতের শ্বাসনালী দগ্ধ হওয়ার পাশাপাশি শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুর ১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এর আগে মারা গেছেন—

  • এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন,
  • তার নানি তাহেরা আক্তার (৫৫),
  • এবং শিশুটির বাবা হাসান গাজী (৪০), যিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মারা যান।

চিকিৎসকরা জানান, হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) এবং তার শ্যালিকা আসমা (৩২) এখনও আইসিইউতে চিকিৎসাধীন। তাদের শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থাও আশঙ্কাজনক।

এসআর

সম্পর্কিত খবর