[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

"পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৫"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪ ৩:৫৬ এএম

ফাইল ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

 আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী (৫০), এবং একই গ্রামের সাইদের ছেলে রাসেল (২৭)। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আ. লতিফ জানান, কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে অন্য এলাকায় যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর সাঁথিয়া থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত খবর