[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ২:০৮ পিএম

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ আন্দোলনে অংশ নেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কুতুবআইল শিল্পাঞ্চলের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে মেট্রো গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্র হয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

 

দুপুর ১২টার দিকে শ্রমিকদের অবরোধ সাইনবোর্ড এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা কয়েকটি দলে ভাগ হয়ে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

 

আন্দোলনরত শ্রমিকদের বক্তব্য, তাদের উত্থাপিত দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা এবং তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।

এফ/ডি

সম্পর্কিত খবর