কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকাল ও বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে প্রথম র্যালিটি বের করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. জহর লাল রায়, সহসভাপতি মো. শাহিদুল্লাহ, মিজানুর রহমান স্বপন, শফিকুল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিকেলে কটিয়াদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আরেকটি র্যালি বের করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিকেলের কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মাহবুবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে।
তারা বলেন, দলের নেতাকর্মীদের নিজেদের মধ্যে থাকা মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পাশাপাশি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এসআর