দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মন্দিরে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় পুষ্পস্তবক দিয়েও মার্কিন রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত কান্তজিউ মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বিশেষ করে প্রাচীন টেরাকোটার কারুকাজ ও স্থাপত্যশৈলী তার নজর কাড়ে। মন্দিরটির ইতিহাস, নির্মাণশৈলী ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে তাকে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় মন্দিরের নান্দনিক কারুকাজের প্রশংসা করেন তিনি।
কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঐতিহাসিক নয়াবাদ মসজিদও ঘুরে দেখেন। সেখানে মসজিদটির ইতিহাস ও প্রাচীন স্থাপত্যকর্ম সম্পর্কে অবহিত হন এবং এর কারুকাজের প্রশংসা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংস
এসআর