[email protected] শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩

বীরগঞ্জে এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ১:৩১ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল

 অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পরিচালিত কর্মসূচির ৩১ জন নারী কর্মীর হাতে সঞ্চয়ের চেক তুলে দেওয়া হয়েছে। ২৪ আগস্ট (সোমবার) সকাল ১১টায় আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

​উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে জানা যায়, "গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ" কর্মসূচির অধীন মৃত রক্ষণাবেক্ষণ (অফ-পেমেন্ট) কাজে নিয়োজিত এল.সি.এস নারী কর্মীরা এই আর্থিক সহায়তা পেয়েছেন। কাজের মেয়াদ শেষে প্রতিজন কর্মী ৩ বছরের জমানো সঞ্চয়ের ১ লাখ ১১ হাজার টাকা করে চেক গ্রহণ করেন।

​অনুষ্ঠানে বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর