[email protected] শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩

কচুয়ায় সিএনজি চালকদের সড়ক অবরোধ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৩:৪৮ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার সবিদপুর মোড়ে সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

শাহরাস্তি থানায় দায়িত্ব পালন এবং মামলা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই চালকরা সবিদপুর মোড়ে জড়ো হতে থাকেন। পরে তারা প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

আন্দোলনরত চালকদের অভিযোগ, তারা কচুয়া থানা এলাকায় সিএনজি অটোরিকশা চালিয়ে থাকেন। কিন্তু তাদের শাহরাস্তি থানা এলাকায়ও দায়িত্ব পালনের জন্য চাপ দেওয়া হচ্ছে। সেখানে দায়িত্ব পালন না করলে প্রতিটি সিএনজির বিরুদ্ধে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

 

চালকরা জানান, কচুয়া এলাকায়ই তারা নিয়মিত দায়িত্ব পালন করতে চান। শাহরাস্তি এলাকায় দায়িত্ব পালনে বাধ্য করার প্রতিবাদেই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

 

খবর পেয়ে কচুয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে চালকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়।

 

পুলিশের আশ্বাসের পর চালকরা আন্দোলন প্রত্যাহার করে ব্যারিকেড সরিয়ে নেন। ফলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, চালকদের অভিযোগের বিষয়টি শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর