[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামের অক্সিজেনে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলায় দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা-২০২৬।

গত ১৫ জুন থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

 

অক্সিজেনের লোহার পুল সংলগ্ন এলাকায় আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। মেলায় দেশীয় পোশাক, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী, কসমেটিকস, খাদ্যপণ্য এবং দৈনন্দিন ব্যবহারের নানা ধরনের পণ্যের স্টল স্থান পেয়েছে।

 

আয়োজকদের মতে, দেশীয় শিল্পের প্রসার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরি করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে ক্রেতাদের কাছে স্থানীয়ভাবে উৎপাদিত মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে।

 

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য পাওয়ায় কেনাকাটা সহজ হয়েছে। বিশেষ করে হস্তশিল্প ও পোশাকের স্টলগুলো অনেকের দৃষ্টি আকর্ষণ করছে।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মাসব্যাপী এ আয়োজন স্থানীয় অর্থনীতি সচল রাখা এবং উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

এসআর

সম্পর্কিত খবর