[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

এক ব্যানারে বঙ্গবন্ধু , জিয়া ও তারেকের ছবি!

শরীয়তপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৩:৫৬ পিএম

সংগৃহীত ছবি

শরীয়তপুরের একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণার ব্যানার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কারণ, একই ব্যানারে স্থান পেয়েছে দেশের তিন ভিন্ন সময়ের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি।

বিষয়টি নজরে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ব্যানারটিতে জাতির জনক শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে।

পাশাপাশি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের পরিচিতি তুলে ধরেছেন রনি মাঝি নামের এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি মাঝির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে।

তিনি ঘড়িষার বাজারের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন স্থানে প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন টানান। এর মধ্যে একটি ব্যানারে বিভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের ছবি একসঙ্গে ব্যবহারের কারণে সেটি বিশেষভাবে আলোচনায় আসে।

ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তা শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ বিষয়টিকে ব্যতিক্রমী প্রচারণা কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ হাস্যরসাত্মক মন্তব্য করছেন।

অনেকের মতে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের একই ব্যানারে স্থান দেওয়ায় এটি সাধারণ নির্বাচনী প্রচারণা থেকে আলাদা মাত্রা পেয়েছে।

নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি একসঙ্গে ব্যবহার করায় ব্যানারটি যেন সব দলের প্রতিনিধিত্ব করছে।

আবার কেউ এটিকে স্থানীয় নির্বাচনী প্রচারণার একটি অভিনব উদ্যোগ হিসেবেও উল্লেখ করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন ব্যতিক্রমী প্রচারণা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তবে সামাজিক মাধ্যমে অধিকাংশ প্রতিক্রিয়াই এসেছে রসিকতা ও ট্রলকেন্দ্রিক।

স্থানীয় পর্যায়ের একটি প্রচারণামূলক ব্যানারকে ঘিরে শুরু হওয়া আলোচনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

ব্যানারটি নিয়ে মন্তব্য, শেয়ার এবং নানা ধরনের প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর