[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জে জয় বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগানসংবলিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খাঁনকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এছাড়া সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত না থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানানো হয়।


এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লিখিত পোস্ট দেওয়া, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা এবং শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়ার কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর