[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারসহ ৮ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৮:২৬ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ফার্নেস অয়েলসহ ৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টা থেকে

 কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় এই অভিযান শুরু হয়ে চলে রাতভর।

​গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ‘ওটি কিংফিশার-৫’ নামে একটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, জাহাজটি থেকে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ১,৬৫০ লিটার ফার্নেস অয়েল একটি সাম্পান বোটে স্থানান্তরের সময় তাদের হাতেনাতে ধরা হয়। অভিযানে দেখা যায়, প্লাস্টিকের জারে ভর্তি করে জাহাজ থেকে তেল নামানো হচ্ছিল।

​আটককৃতদের মধ্যে জাহাজটির ব্যবস্থাপক জসিম উদ্দিন ছাড়াও রয়েছেন আরও ৭ জন শ্রমিক। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাজারে তেলের কৃত্রিম সংকট এবং অবৈধ মজুত রোধে কোস্টগার্ডের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর