চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রবাসী সায়েম হাসানকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একাধিকবার ফোন করে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে সায়েম হাসান জানান, কারা এ ধরনের হুমকি দিচ্ছে তা তিনি বুঝতে পেরেছেন, তবে আপাতত কারও নাম প্রকাশ করতে চান না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হুমকি অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলেও একটি স্ট্যাটাস দেন সায়েম। সেখানে তিনি উল্লেখ করেন, হুমকি দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না এবং অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের সতর্ক থাকার বার্তাও দেন
এসআর