[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

স্যান্ডেল না পেয়ে অভিমান, নাচোলে কিশোরের আত্মহত্যা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৮:১৭ এএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল্লাহ (১৫) উপজেলার নেজামপুর ইউনিয়নের কাজল কেশর গ্রামের বাসিন্দা এবং রাসেলের ছেলে।

বৃহস্পতিবার (তারিখ) দুপুরে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রের দাবি, স্যান্ডেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকেই এ ঘটনা ঘটে।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোবল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর