[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তেঁতুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত এক সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ১১:০৭ এএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে বনমালী রায় নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগাছ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি রাসেল ইসলাম (৩৩), যিনি ঘটনার পর পালিয়ে যান।


পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি গরু চুরির ঘটনায় রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়ি ঘিরে ফেলে।


এক পর্যায়ে পুলিশ সদস্য বনমালী রায় দরজার সামনে অবস্থান নিলে হঠাৎ ঘর থেকে বেরিয়ে এসে রাসেল ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে অন্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


চিকিৎসকরা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় সেলাই দিতে হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে গরু ও ভ্যান চুরির একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ অভিযানে হামলার ঘটনা ঘটিয়ে সে পালিয়ে যায়। বর্তমানে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর