[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

১৯ ঘণ্টা বিদ্যুৎহীন সিরাজগঞ্জের কামারখন্দ হাসপাতাল: চরম ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ৭:৪১ এএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালের প্রধান

 ভবনের অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ এবং সাধারণ ওয়ার্ডের রোগীরা বিপাকে পড়েছেন।

​ব্যাহত চিকিৎসা: বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের রোগীরা নেবুলাইজার ব্যবহার করতে পারছেন না। এছাড়া ল্যাবরেটরিতে সব ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে।


​পানির সংকট: দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ওয়ার্ড ও শৌচাগারগুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা অস্বাস্থ্যকর পরিবেশে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
​যান্ত্রিক ত্রুটি: হাসপাতালের নিজস্ব জেনারেটরটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প উপায়েও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনটি অন্ধকারে রয়েছে।

​আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ভুক্তভোগী রোগী ছাবেদ আলী জানান, নেবুলাইজ করতে না পেরে এবং টয়লেটে পানি না থাকায় তাদের কষ্ট চরমে পৌঁছেছে।


​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার রাত থেকেই ইলেকট্রিশিয়ানরা লাইন মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত পৌঁছালে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে মেরামতের কাজ চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর