[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

‘ভাই’ সম্বোধন ঘিরে কুড়িগ্রামে এসিল্যান্ডের আচরণ নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৯:৫৯ এএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম সদরে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

'ভাই’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রশাসনের তত্ত্বাবধানে সেখানে জ্বালানি সরবরাহ কার্যক্রম চলছিল এবং পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তা।


ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিক তাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। এতে তিনি আপত্তি জানিয়ে বলেন, এ ধরনের সম্বোধন জনসমক্ষে ভুল বার্তা দিতে পারে এবং স্বজনপ্রীতির ধারণা সৃষ্টি করতে পারে।


সাংবাদিকের অভিযোগ, এ কারণে তাকে সবার সামনে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তার দাবি, সম্মানসূচক ‘স্যার’ না বলায় ওই কর্মকর্তা বিরূপ প্রতিক্রিয়া দেখান।


এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।


এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর