[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বান্দরবান জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৮:৫৫ এএম

সংগৃহীত ছবি

বান্দরবানে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

রোববার (৫ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসনের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসন-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ সানিউল ফেরদৌস বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি পূর্ববর্তী জেলা প্রশাসক শামীম আরা রিনির স্থলাভিষিক্ত হন।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর