[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ১:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বান্দরবান শহরের থানছি বাস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক খুচরা বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে আরেক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

এসআর

সম্পর্কিত খবর