[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৭:২৭ এএম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩০ মার্চ) বিকেলে

 টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উন্নত জীবন ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পাচারকারী চক্রের সদস্যদের ধরতে কোস্ট গার্ডের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর