[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১১:৪৬ পিএম

ঢাকার সাভারে ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে একটি বাড়িতে জানালার গ্রিল কেটে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সকালে সাভার পৌর

 এলাকার সিআরপি মহল্লায় শামসুর রহমানের মালিকানাধীন বাড়িতে এই চুরির বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, তারা সবাই ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখেন রান্নাঘরের জানালার গ্রিল কাটা ও আলমারির লকার ভাঙা।

চোরচক্র ঘর থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করে চুরির সত্যতা নিশ্চিত করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

এসআর

সম্পর্কিত খবর