[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৯:০৮ এএম

খাগড়াছড়ির দীঘিনালায় ঘরের ভেতরে অবস্থানকালেও বজ্রপাতের শিকার হয়ে বাদি চন্দ্র

 চাকমা (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জানান, দুপুরের দিকে এলাকায় প্রচণ্ড ঝড় ও বজ্রপাত শুরু হয়। ওই সময় বাদি চন্দ্র চাকমা নিজের ঘরেই ছিলেন, কিন্তু বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এসআর

সম্পর্কিত খবর