[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত শতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৭:৪২ এএম

সংগৃহীত ছবি

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে সান্তাহার রেলওয়ে জংশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে নীলফামারীগামী ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর এগোতেই হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়।


দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে থাকা কয়েকজন যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।


ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।


সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি স্টেশন ত্যাগ করার পরপরই লাইনচ্যুত হয় এবং এতে মোট ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকাজ চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এসআর

সম্পর্কিত খবর