[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

নাটোরে অবৈধ তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা: ১০ হাজার লিটার জ্বালানি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ১১:২৯ এএম

নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির দায়ে রুবেল হোসেন

 (৩৪) নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


​গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এই অভিযান চালান। দেখা যায়, একটি বাঁশঝাড়ের নিচে মাটির গভীরে পানির ট্যাংক স্থাপন করে সেখানে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রাখা হয়েছে।

পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘন করে এভাবে তেল মজুত করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে উদ্ধারকৃত তেল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৈধ দোকানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান টিপু। বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে চালানো এই অভিযানে আরও তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।


​ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে উপজেলার বিভিন্ন পাম্প ও খুচরা বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর