[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

সার সিন্ডিকেটের অভিযোগে গাইবান্ধায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

সার সরবরাহে অনিয়ম ও সিন্ডিকেটের আশঙ্কার প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে জেলার তুলসীঘাট এলাকার বাফার গোডাউনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, পৌর বাংলাদেশ আওয়ামী লীগ-এর এক নেতা কামাল হোসেনকে বাফার সার গোডাউনের লোডিং কার্যক্রমে টেন্ডারের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

তাদের দাবি, তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং তাকে দায়িত্ব দেওয়ায় ভবিষ্যতে সার সংকট তৈরি হতে পারে।

এতে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।


কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।


সমাবেশে বক্তব্য দেন জেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, শ্রমিক দল, কৃষক দল এবং বিএনপির একাধিক নেতা। তারা অভিযোগ করেন, বাফার গোডাউনের লোডিং টেন্ডার প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। দ্রুত টেন্ডার বাতিল করে পুনরায় উন্মুক্ত প্রক্রিয়ায় আহ্বান জানানোর দাবি জানান তারা।


বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব থেকে অপসারণ না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর