[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: পুলিশসহ আহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলাকালে দুই

 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকালে কালীগঞ্জ থানার সামনে বিএনপি কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী রাশেদ খাঁনের নেতৃত্বে একটি আলোচনা সভা চলছিল। সভা চলাকালে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।


​এ সময় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের সমর্থকরা অফিসের বাইরে অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় দলীয় কার্যালয় চত্বর।


​পুলিশের ওপর হামলা ও আহতের সংখ্যা
​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, ঘটনার সময় থানায় একটি হত্যা মামলার বিষয়ে প্রেস ব্রিফিং চলছিল।

বাইরে হট্টগোল দেখে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ মোট ১২ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত' বলে অভিহিত করেছেন। তিনি জানান, সভা চলাকালে বাইরের একটি পক্ষের সাথে কথা কাটাকাটির জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

​থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওসি মো. জেল্লাল হোসেন বলেন, "পুলিশের ওপর হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর