[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

রমজান সামনে রেখে হাটহাজারী কাঁচাবাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৩ এএম

সংগৃহীত ছবি

৫ মামলায় ১১ হাজার টাকা জরিমানা।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পবিত্র রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি মামলা করা হয় এবং মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণে অবহেলা।


অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি বাজারে ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন দোকানের মূল্যতালিকা, ক্রয়রশিদ ও পণ্যের মজুদ পরিস্থিতি পরিদর্শন করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের দোকানে স্পষ্টভাবে মূল্যতালিকা টানানো এবং সব ধরনের কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দেন।
তিনি সতর্ক করে বলেন, কেউ অবৈধভাবে পণ্য মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে অনিয়ম সংক্রান্ত তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানিয়েছে। রমজান উপলক্ষে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর