[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের টিম প্রধান আজিজুল হাই সোহাগ।


আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হলুদ। উপস্থিত মুক্তিযোদ্ধারা বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রার্থীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর