[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হাদি এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা সম্ভব নয়: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ৭:৪২ এএম

সংগৃহীত ছবি

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পার হলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের জানান, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর।

হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুবই নাজুক। ফলে এই মুহূর্তে তার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

ডা. আরিফ মাহমুদ আরও বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাত পাওয়ার কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে আশার দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এসআর

সম্পর্কিত খবর