[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে বলে আশাবাদ মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৩৩ এএম

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন,
“গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই—কখনোই না। মতাদর্শ যাই হোক, ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে সবাইকে মিলেই প্রত্যাখ্যান করতে হবে।”

হাদির ওপর হামলার প্রেক্ষিতে তিনি আরও লিখেন,
“প্রাপ্ত খবরে জানা গেছে, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নেবে।”

বর্তমানে হাদি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এসআর

সম্পর্কিত খবর