[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

হাদি ছিলেন রিকশায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৯:০০ এএম

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ

ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি রিকশাযোগে বিজয়নগর এলাকায় যাওয়ার সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে এবং হামলার পরপরই আক্রমণকারীরা দ্রুত সরে যায়।

হাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া মিসবাহ জানান, ঘটনাস্থল থেকে রিকশায় করেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকদের মতে, হাদির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা শুরুতে খুবই সংকটাপন্ন ছিল। তাকে সিপিআর দেওয়ার পর এখন রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরে গুলি আটকে রয়েছে, যা পরিস্থিতিকে এখনো ঝুঁকিপূর্ণ করে রেখেছে।

 

এসআর

সম্পর্কিত খবর