[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে খালেদা জিয়ার জন্য আনা এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৮:৫০ এএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় আনা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে।

অনুমতি মিললে এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়সূচি অনুমোদনের জন্য আবেদন করেছে।

বেবিচক আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বেবিচকের তথ্য অনুযায়ী, কাতার সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এফএআই অ্যাভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। ব্যবহৃত এয়ার অ্যাম্বুলেন্সটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60)—যা দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে বিশ্বব্যাপী পরিচিত এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে।

ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে চ্যালেঞ্জার ৬০৪ বিমানটি ঢাকা–লন্ডন মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযোগী।

এসআর

সম্পর্কিত খবর