[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

জরুরি বৈঠকে বিএনপি, ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৭:৪০ এএম

সংগৃহীত ছবি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন।

বৈঠকের আলোচ্য বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সূত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতেই এ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা দেন যে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদভিত্তিক গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

বিএনপি এর আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল।

এসআর

সম্পর্কিত খবর