[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ১০:৪২ পিএম

২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ‘আজীবন সদস্যপদ’ প্রদান করা হয়েছিল, যা সম্প্রতি বাতিল করেছে ডাকসু।

বুধবার (১২ নভেম্বর) রাতে দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম এ তথ্য জানান।

তিনি বলেন, “২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ ও অগণতান্ত্রিক ছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। এতে ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর