[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১০:০২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৫টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতেও প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বিস্তারিত আসছে...

এসআর

সম্পর্কিত খবর