[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

‘বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো’ — মোয়াজ্জেম হোসেন আলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ৫:৫০ এএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো— যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।”

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, “দেশ এখন বহুরূপীদের খপ্পরে পড়েছে। তাই বিএনপির উচিত ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।”

তিনি আরও বলেন, তৎকালীন সরকার থেকেই জামায়াত সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক নেতা একসময় জাসদ ও গলা কাটা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের মধ্য থেকে বের হয়ে এসেছে, এখন তারা বলছে— তারা নাকি প্রকাশ্যেই ছিল।

মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, জামায়াত এখন রূপ পরিবর্তনের চেষ্টা করছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সভা-সমাবেশ করছে, যার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

এ সময় তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানান।

এসআর

সম্পর্কিত খবর