[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ৮:০৪ এএম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় দায়ের করা একাধিক হত্যা মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মেজর (অব.) সুমন। দীর্ঘদিন তার অবস্থান গোপন থাকায় এলাকায় গুঞ্জন উঠেছিল, তিনি দেশ ত্যাগ করেছেন।

উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।

এসআর

সম্পর্কিত খবর