[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আমরা ভয় পাই না : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:২৩ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে আওয়ামী লীগের হামলার লক্ষ্যবস্তুতে থেকেও এতে ভয় পান না বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতে যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, আগের উপদেষ্টাদের ওপরও আক্রমণের চেষ্টা করেছিল। এখনও দেশে আমরা তাদের টার্গেটে থাকি। কিন্তু এতে আমরা ভয় পাই না।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস চালাতে পারে, কিন্তু দেশের মানুষ সাহসিকতার সঙ্গে সব সময়ই প্রতিরোধ গড়ে তুলেছে। অতীতে মানুষ জীবন উৎসর্গ করেছে, সামনেও আওয়ামী লীগকে প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকবে। তাদের সন্ত্রাসী রাজনীতির দিন শেষ হয়ে গেছে। 

এসআর

সম্পর্কিত খবর