[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে শফিকুর রহমানের বাসায় ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১০:৪৩ এএম

সংগৃহীত ছবি

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান।

রোববার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং রাজনৈতিক কাউন্সেল কামরান দাঙ্গল।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান চৌধুরী।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত ব্রিফিং দেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকালে ইসহাক দার ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনা করেন। সৌজন্য সাক্ষাতের জন্য ডা. শফিকুর রহমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর